সিলেটে ওসি মুবাশ্বিরের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

সিলেটে ওসি মুবাশ্বিরের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগটি দাখিল করেন। একই সঙ্গে অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

 

দাখিল করা অভিযোগে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা লক্ষ করছি সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলী নানাভাবে আমাদের কর্মী-সমর্থকদের হয়রানি করে আমাদের প্রার্থীর স্বাভাবিক প্রচার-প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করছেন।

 

এতে আরও উল্লেখ করা হয়, একই সঙ্গে তিনি অন্য একজন প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অত্র থানা এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা এবং নিরপেক্ষতা নিয়ে নিদারুণ উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

 

এদিকে ওসির বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

 

Manual3 Ad Code

তিনি জানান, বিএনপির অভিযোগের সত্যতা খতিয়ে দেখার জন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code