সিলেটে অবৈধ অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার, নির্বাচনে ঝুঁকি নেই: র‍্যাব

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

সিলেটে অবৈধ অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার, নির্বাচনে ঝুঁকি নেই: র‍্যাব

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে প্রায় ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলেছেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

 

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর লামাবাজার এলাকায় মদনমোহন কলেজে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।

 

তাজমিনুর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনও হুমকি বা ঝুঁকি নেই।

Manual7 Ad Code

 

তিনি বলেন, সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী।

Manual2 Ad Code

 

যেকোনো অপ্রীতিকর ঘটনায় অভিযোগ পেলে দ্রুত সহযোগিতার আশ্বাস দেন র‍্যাবের এ কর্মকর্তা।

 

Manual7 Ad Code

এছাড়া অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র‍্যাব-৯ এর অধিনায়ক।

Manual8 Ad Code

 

সিলেট জেলার প্রতিটি সংসদীয় আসনে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে র‍্যাব। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ছাড়া গুজব ও অপপ্রচার ঠেকাতে সোশ্যাল মিডিয়াও নজরদারিতে রাখছে এ বাহিনী।

 

নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মাঠে ভোটারদের পাশে থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

 

(সুরমামেইল/এমকে)


 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code