সিলেট-২: বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে লুনা

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিলেট-২: বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে লুনা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন সাবেক সংসদ সদস্য গুম হওয়া এম. ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী তাহসীনা রুশদীর লুনা।

Manual8 Ad Code

 

স্থানীয় সূত্রে এই আসনের ৫০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে তাহসীনা রুশদীর লুনা (ধানের শীষ) পেয়েছেন ৪৪ হাজার ১১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী মুনতাসির আলী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১২৮ ভোট।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

সিলেট-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন পুরুষ, ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন নারী।

 

(সুরমামেইল/এমকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code