সিলেট ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট-১ (সদর-নগর) আসনে ৭০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ৪০ হাজার ৮৯৫ ভোট।
প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে ২১৫টি কেন্দ্রের মধ্যে ৭০টির কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি