মন্ত্রিত্ব ব্যক্তিগত অর্জন নয়, সিলেটবাসীর দেওয়া দায়িত্ব: আরিফুল হক

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মন্ত্রিত্ব ব্যক্তিগত অর্জন নয়, সিলেটবাসীর দেওয়া দায়িত্ব: আরিফুল হক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেছেন, মন্ত্রিত্ব ব্যক্তিগত অর্জন নয়, সিলেটবাসীর দেওয়া দায়িত্ব।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে বিমানে করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আরিফুল হক। বিমানন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।

Manual5 Ad Code

 

তাঁর নির্বাচনি এলাকার মানুষ যে রায় দিয়েছেন, তাঁদের প্রতি সম্মান রেখেই কাজ করার  প্রত্যয় ব্যক্ত আরিফুল হক বলেন, ‘মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের প্রতি মানুষের যে আশা, মানুষকে যে ওয়্দা আমরা দিয়েছি তা যেনো আমরা পূরণ করতে পারি।’

 

Manual6 Ad Code

তিনি বলেন, ‘কারও প্রতি বৈরি মনোভাব না নিয়ে আমরা সবাইকে সঙ্গে নিয়েই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। পাঁচ বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু কাজের পরিধি অনেক বড়।’

 

Manual2 Ad Code

মন্ত্রী বলেন, ‘আজ প্রথম রোজায় সিলেট এসেছি। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করে আজ পুরোটা দিন আমি মায়ের সঙ্গে কাটাব। কাল আমার নির্বাচনি এলাকায় যাব।’

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর) ১ লাখ ৮৬ হাজার ৮৪৬টি ভোট পেয়ে বিজয়ী হন আরিফুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন ৭১ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code