ভারতীয় ব্যবসায়ীদের সিলেটে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতীয় ব্যবসায়ীদের সিলেটে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় ব্যবসায়ীদের সিলেটে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual3 Ad Code

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেটের ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাসের সঙ্গে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।



বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সিলেট অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। সিলেট সীমান্তের স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রফতানি বৃদ্ধি এবং বিদ্যমান ব্যবসায়িক বাধাগুলো দূরীকরণ, বাংলাদেশের পাটজাত পণ্য ও বস্ত্র শিল্পের প্রসারে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনা, সিলেটের শিল্পনগরীগুলোতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগের বিষয়ে কথা বলা হয়।

 

Manual7 Ad Code

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গণমাধ্যমকে জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে বাণিজ্য ও শিল্প খাতে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উভয় দেশ নিরলস কাজ করছে।

 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের অর্থনৈতিক উন্নয়নে এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। অন্যদিকে, ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস দুই দেশের অর্থনৈতিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সিলেটের সার্বিক উন্নয়নে ভারত সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।

Manual7 Ad Code

 

বৈঠকের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code