যে কারণে এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির ক্লোজড

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যে কারণে এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির ক্লোজড

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
সিলেট নগরীর অভিজাত আবাসিক এলাকা হাউজিং এস্টেটে দিনদুপুরে সিএনজিচালিত অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনতাই ঘটনার ৪ দিন পরও অভিযুক্ত কাউকে আটক করতে না পারার ঘটনায় মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসএমপির উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি বলেন, দায়িত্বে অবহেলার কারণে তাঁকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

 

এরআগে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গেল ৮ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম এবং এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর কাছে অভিযোগ দাখিল করেন সিলেট-১ আসনে বিএনপির সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্বে থাকা রেজাউল হাসান কয়েস লোদী।

 

Manual8 Ad Code

সে সময় অভিযোগে বিএনপি জানায়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী বিভিন্নভাবে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের হয়রানি করছেন। এতে প্রার্থীর স্বাভাবিক নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়।

Manual4 Ad Code

 

লিখিত অভিযোগে আরও বলা হয়, ওসি অন্য এক প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন এমন ধারণা তৈরি হয়েছে। এতে করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে এয়ারপোর্ট থানার আওতাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে বলা হয়।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code