ঈদ উপলক্ষে এসএমপির ৩ নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬

ঈদ উপলক্ষে এসএমপির ৩ নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেট নগরীর নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে তিনটি নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১০ মার্চ) রাতে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

Manual8 Ad Code

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (বুধবার) ১১ মার্চ থেকে ঈদ পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত নাইওরপুল পয়েন্ট থেকে শাহী ঈদগাহ ও নয়াসড়ক রুটে ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহনসহ অন্যান্য প্রয়োজনে বিকল্প রুট হিসেবে নাইওরপুল-মিরাবাজার-শিবগঞ্জ-টিলাগড়-বালুচর-শাহী ঈদগাহ-আম্বরখানা সড়ক ব্যবহার করার কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোটরসাইকেল চালানোর সময় টিন্টেড ভিসর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে চালকদের বিকল্প হেলমেট ব্যবহার করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পরও এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অন্যদিকে পেট্রোল পাম্পে জ্বালানি তেল নেওয়ার সময় কর্মচারীদের সঙ্গে উগ্র আচরণ, ভয়ভীতি প্রদর্শন বা ছুরি ও ধারালো বস্তু নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় এসএমপি। এ ধরনের আচরণ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ।

 

পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী জানান, মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code