সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সৃষ্ট জ্বালানি তেলের সরবরাহ সংকট ও রেশনিং প্রথা বাতিল করা হয়েছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সরাসরি হস্তক্ষেপে এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান ঘটল।

 

শনিবার বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি, সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা সিলেটে জ্বালানি সরবরাহে বিপিসি সৃষ্ট জটিলতা এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।

 

প্রতিনিধি দলের বক্তব্য অত্যন্ত ধৈর্যসহকারে শোনার পর মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট তিনটি জ্বালানি বিপণন কোম্পানির প্রতিনিধিদের তলব করেন। তাদের উপস্থিতিতেই তিনি জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেন এবং সিলেটের সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Manual2 Ad Code

 

সাক্ষাৎকালে মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে, আজকের মধ্যেই এই সংকটের সমাধান হবে। মন্ত্রীর সেই আশ্বাসের প্রতিফলন ঘটে দিন শেষ হওয়ার আগেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রথা প্রত্যাহারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে এখন থেকে সিলেটে নিয়মিত হারে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হবে।

Manual5 Ad Code

 

দ্রুত, কার্যকর এবং দায়িত্বশীল এই ভূমিকার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে মন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

 

পেট্রোল পাম্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম বলেন, “তিনি আমাদের সাথে বসলেন, শুনলেন এবং সমাধান করলেন। কথা কম, কাজ বেশি রাজনীতি এমনই হওয়া উচিত।”

 

Manual2 Ad Code

সিলেটের সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মন্ত্রীর এই বলিষ্ঠ হস্তক্ষেপে সিলেটের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের স্থবিরতা থেকে রক্ষা পেল।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code