সিলেটে ‘ছিনতাই, হত্যা ও মাদক’সহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

সিলেটে ‘ছিনতাই, হত্যা ও মাদক’সহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরী থেকে মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়া (৩৯) নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Manual4 Ad Code

রোববার (১৫ মার্চ) বিকেলে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহসাম্মদ সাইফুল ইসলাম।

Manual4 Ad Code

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ মার্চ) রাত পৌণে ২টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন তালতলা পুরাতন সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

 

Manual8 Ad Code

গ্রেপ্তার মাসুদ আহমদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামে। বর্তমানে তিনি সিলেট নগরীর শামীমাবাদ (নবাব রোড) এলাকায় বসবাস করতেন।

 

পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code