পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর সিরিজ জয়

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর সিরিজ জয়

Manual6 Ad Code

খেলাধুলা ডেস্ক:
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার ঐতিহাসিক সিরিজ জয়ের এক দশক পর, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আবারো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করল টাইগাররা।

 

Manual1 Ad Code

এই জয়ের ফলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

 

Manual6 Ad Code

টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের লড়াকু স্কোর গড়ে। ওপেনার তানজিদ হাসান তামিম ছিলেন ইনিংসের মূল নায়ক। আগের ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন তিনি। এছাড়া তাওহীদ হৃদয়ের অপরাজিত ৪৮ রানের কার্যকর ইনিংস দলকে তিনশর কাছাকাছি পৌঁছে দেয়।

 

Manual7 Ad Code

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতির মুখে খেই হারিয়ে ফেলে পাকিস্তান। স্কোরবোর্ডে মাত্র ১৭ রান জমা হতেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় সফরকারীরা। শাহিবজাদা ফারহান (৬), সাদাকাত (৬) ও অধিনায়ক রিজওয়ানকে (০) ফিরিয়ে শুরুতেই জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। দলীয় ৮২ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান যখন চরম বিপর্যয়ে, তখন দৃশ্যপটে আসেন সালমান আলী আগা।

 

আগের ম্যাচে ভিলেন হলেও আজ ত্রাতা হওয়ার লড়াই চালিয়ে যান সালমান আলী আগা। একপ্রান্ত আগলে রেখে ৮৯ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন আব্দুল সামাদ (২৯) ও সাদ মাসুদ (৩৮)। সালমান যখন ছক্কা বৃষ্টি ঝরিয়ে ম্যাচটি বাংলাদেশের হাত থেকে কেড়ে নিতে চাইছিলেন, তখনই দৃশ্যপটে ফিরে আসেন তাসকিন।

 

Manual2 Ad Code

শেষ ২ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩০ রান। ৪৯তম ওভারে তাসকিনের স্লোয়ারে পরাস্ত হয়ে সালমান (১০৬) সাজঘরে ফিরলে মিরপুর উল্লাসে ফেটে পড়ে। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান। তবে মুস্তাফিজুর রহমান নিজের হাঁটুতে শাহিন আফ্রিদির জোরালো শট লেগে চোট পেলেও মাঠ ছাড়েননি। কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে ফিরেই হ্যারিস রউফকে আউট করে পাকিস্তানের ইনিংস ২৭৯ রানে গুটিয়ে দেন তিনি।

 

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৯০/৫ (৫০ ওভার) – তানজিদ তামিম ১০২, হৃদয় ৪৮*।
পাকিস্তান: ২৭৯/১০ (৫০ ওভার) – সালমান আগা ১০৬, সাদ মাসুদ ৩৮; তাসকিন ৪/৫০, নাহিদ রানা ৩/৪৫।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code