সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি ধানক্ষেত থেকে শাহাদাত হোসেন (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার কেন্দ্রী হাওর সংলগ্ন বিলের পাশের ধানক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেন উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।
জানা যায়, স্থানীয়রা বুধবার সকালে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মৃত্যুর কারণ স্বাভাবিক নাকি অন্য কোনো কারণে- তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
(সুরমামেইল/এসএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি