সিলেটে ঈদ জামাত কোথায় কখন

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

সিলেটে ঈদ জামাত কোথায় কখন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
এবার সিলেট জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৯৫৮টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট নগর এলাকায় মোট ৩৯৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

 

তন্মধ্যে ৩০৪টি মসজিদে ও ৯২টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলায় মোট ২ হাজার ৫৬২টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে ২ হাজার ২১১টি ও ঈদগাহে হবে ৩৫১টি ঈদ জামাত।

 

নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। সিলেটের দুই মন্ত্রী-বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা বিশিষ্টজনেরা এখানে নামাজ আদায় করবেন।

 

দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ।

 

দরগাহে হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

 

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।

 

নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

 

Manual7 Ad Code

নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

 

Manual1 Ad Code

এছাড়া নগরীর জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় ঈদুল ফিতরের দুটি জামাত হবে। প্রথমটি সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

Manual1 Ad Code

 

দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

 

এদিকে, ঈদকে সামনে রেখে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্টোপলিটন ও জেলা পুলিশ। এসএমপির মুখপাত্র ও এডিসি মঞ্জুরুল আলম জানিয়েছেন, সিলেট নগরীতে ৩৯৬টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহসহ সকল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে থাকে ৩ স্তরের নিরাপত্তা বলয়।

 

Manual3 Ad Code

সিলেট জেলা পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার জানিয়েছেন, জেলার ২ হাজার ৫৬২টি ঈদ জামায়াতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code