হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৪

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬

হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৪

Manual4 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা। তিনি বলেন, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তাদের কারো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাঁদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এনএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code