সিসিকের নগরভবনের ছাদ থেকে দোকানে পড়লো লোহার এঙ্গেল

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

সিসিকের নগরভবনের ছাদ থেকে দোকানে পড়লো লোহার এঙ্গেল

Manual8 Ad Code

ছবি: সংগৃহীত


মেইল ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগরভবনের ছাদে থাকা সৌর বিদ্যুতের চুলার প্যানেল থেকে বেশ কয়েকটি ভারী লোহার এঙ্গেল নাটবল্টুসহ উপড়ে নিচে থাকা কয়েকটি দোকানের ওপর পড়েছে।

Manual1 Ad Code

 

শনিবার (২৮ মার্চ) সকালে সিলেট নগরীর লালদিঘীপাড়ে হকারদের অস্থায়ী মার্কেটে এই ঘটনা ঘটে। এতে দোকানের ত্রিপালসহ মালামালের ক্ষয়ক্ষতি হলেও এই ঘটনায় কেউ হতাহত হননি।

 

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে সিলেটে তীব্র ঝড়ে নগরভবনের ছাদে থাকা সৌরবিদ্যুতের একটি চুলার প্যানেল থেকে বেশ কয়েকটি লোহার এঙ্গেল নিচের দিকে পড়ে যায়। এঙ্গেলগুলো সরাসরি নগর ভবনের পেছনে থাকা লালদীঘিপাড়ের হকার মার্কেটের কয়েকটি দোকানের ত্রিপল ছিঁড়ে ভেতরে ঢুকে পড়ে। ঘটনাটি সকালে হওয়াতে দোকানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দিনের বেলায় হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে ঝড়ে নগর ভবনের ছাদ থেকে লোহার এঙ্গেল নাটসহ বাতাসে উড়ে দোকানে পড়ে। এতে দোকান ভেঙে যায় এবং দোকানে থাকা মালামাল বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ব্যস্ততম এই মার্কেটে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এমন জনবহুল স্থানে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা (সেফটি নেট) না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

 

​ব্যবসায়ীদের দাবি, নগরভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার বিষয়ে বারবার অবহেলা করা হচ্ছে। এর আগেও নির্মাণ কাজ চলাকালে নির্মাণসামগ্রী নিচে পড়ার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন।

Manual8 Ad Code

 

​ঘটনার পর সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলছেন- এটি প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে।এখানে তাদের কোনো ত্রুটি নেই।

 

Manual2 Ad Code

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের কারণে বাতাসে চুলার প্যানেলের অ্যালুমিনিয়াম ঢালাইসহ ছিটকে পড়ে। সিসিক কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকারী দল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্তদের দোকান মেরামতে শ্রমিক দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে।

 

(সুরমামেইল/এমকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code