সিলেটে হাম পরীক্ষার ব্যবস্থা নেই: হাসপাতালে ভর্তি ২০, আশঙ্কাজনক ২ শিশু

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

সিলেটে হাম পরীক্ষার ব্যবস্থা নেই: হাসপাতালে ভর্তি ২০, আশঙ্কাজনক ২ শিশু

Manual8 Ad Code

মেইল ডেস্ক:
সিলেটে হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগ নির্ণয়ে পুরোপুরি ঢাকার ওপর নির্ভর করতে হচ্ছে।

 

এদিকে সিলেট বিভাগে হাম রোগের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

 

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানান।

 

সিলেট স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেটে হাম রোগের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে রোগ নির্ণয়ের জন্য পুরোপুরি নির্ভর করতে হচ্ছে ঢাকার ওপর। দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা পাঠানো হয় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে; যেখানে একমাত্র ল্যাবে হামের পরীক্ষা করা হয়।

Manual5 Ad Code

 

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, হামের নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। চূড়ান্ত ফলাফল পেতে অন্তত সাত দিন সময় লাগে। এ সময় রোগীদের আইসোলেশনে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক নূরে আলম বলেন, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে দুজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন ভর্তি রয়েছেন।

 

হাম রোগের লক্ষণ নিয়ে আসা এসব রোগীদের চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একটি বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।

 

বর্তমানে সেখানে ২০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে, তবে প্রয়োজন হলে তা বাড়িয়ে ৪০টি করা হবে বলে মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

Manual4 Ad Code

 

নমুনা পরীক্ষায় নতুন করে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে জনিয়ে তিনি বলেন, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলায় তিন জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক জন রয়েছেন। বর্তমানে তারা সুস্থ আছেন।

 

Manual8 Ad Code

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি রোগীদের মধ্যে ১৪ জন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। ভর্তি রোগীদের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code