৩০ এপ্রিল সিলেট আসছেন তারেক রহমান

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

৩০ এপ্রিল সিলেট আসছেন তারেক রহমান

Manual8 Ad Code

মেইল ডেস্ক:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

বুধবার (১ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে ওই দিন প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের ৬৪ জেলাতেও একযোগে কর্মসূচিটি চালু করা হবে।

 

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আওতায় ফুটবল, ক্রিকেটসহ সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। মূলত; তরুণ প্রজন্মকে ক্রীড়ায় সম্পৃক্ত করা এবং তৃণমূল থেকে প্রতিভা তুলে আনাই এই উদ্যোগের লক্ষ্য।

 

তিনি আরও বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে এবং ধাপে ধাপে প্রায় ৫০০ খেলোয়াড়কে এর আওতায় আনা হবে।

 

Manual1 Ad Code

স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম হয়েছে, যার প্রতিফলন সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ অবস্থায় দেখা যাচ্ছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

এদিকে, প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

 

Manual3 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code