কোম্পানীগঞ্জে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

কোম্পানীগঞ্জে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে এবাদুর রহমান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

 

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার বুড়িডহর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত এবাদুর ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

 

Manual3 Ad Code

পুলিশ জানায়, গত রাতে বৃষ্টি হওয়ায় রোববার সকালে মাছ ধরতে যান এবাদুর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সেখানেই তিনি মারা যান।

 

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, এবাদুরের পরিবার চাচ্ছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে। তাঁরা আইনি প্রক্রিয়ায় এগোচ্ছেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএসএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code