আকস্মিক বাজার পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

আকস্মিক বাজার পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

Manual2 Ad Code

রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজারে ভোজ্যতেলের সরবরাহ ও বিপনন পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual7 Ad Code


মেইল ডেস্ক:
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভোজ্যতেলের সরবরাহ ও বিপনন পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজারে যান।

 

Manual1 Ad Code

এসময় তিনি বাজারের ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপনন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সাথেও তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

 

Manual6 Ad Code

এ সময় খুচরা বিক্রেতারা জানান, তারা চাহিদা দিয়ে তেলের সরবারাহ কম পাচ্ছেন। বাজারে ৫ লিটারের সরবরাহ একেবারে কম। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। ক্রেতারা জানান বোতল সয়াবিন বাজারে কম তবে দাম বাড়েনি।

Manual8 Ad Code

 

তারা আরো জানান, বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন।

 

ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে দেখা যায় দুটি ব্রান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও বেশিরভাগ ব্রান্ডের বোতল সয়াবিন তেলের সরবরাহ ছিল প্রায় স্বাভাবিক। এসময় কয়েকটি দোকানে নতুন ব্রান্ডের সয়াবিন তেলের বোতলও বিক্রি করতে দেখা যায়। বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত হবে বলে আশ্বাস দেন।

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code