সিলেটে ছিনতাই-রাহাজানি প্রতিরোধে এক সপ্তাহের সময় বেঁধে দিলেন মন্ত্রী

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

সিলেটে ছিনতাই-রাহাজানি প্রতিরোধে এক সপ্তাহের সময় বেঁধে দিলেন মন্ত্রী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ছিনতাই ও রাহাজানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে দৃশ্যমান উন্নতি দেখতে চান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

 

“এছাড়া সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের নির্দেশনা দেন তিনি।”

 

রোববার (১২ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভায় এসব নির্দেশনা দেন তিনি।

Manual4 Ad Code

 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।

 

এ সময় মন্ত্রী আরিফুল চৌধুরী সিলেটে ছিনতাই ও রাহাজানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে দৃশ্যমান উন্নতি দেখতে চান বলেও জানান তিনি। তার মতে, দেশের প্রেক্ষাপটে সিলেটের পরিস্থিতি খুব খারাপ নয়, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।

 

Manual5 Ad Code

জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে তাগিদ দেন।

 

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে জ্বালানি তেল পাচার ঠেকাতে সংশ্লিষ্ট রুটগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। প্রয়োজনে অতিরিক্ত চেকপোস্ট স্থাপনের কথাও উল্লেখ করেন।

 

বিদেশগামী যাত্রীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

 

একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, যৌথ উদ্যোগে চুক্তি ইতিবাচক হয়েছে এবং শিগগিরই দেশটির শ্রমবাজার পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সরকার একাধিক দেশের শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে।

Manual7 Ad Code

 

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র‍্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code