নানা আয়োজনে সিলেটে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

নানা আয়োজনে সিলেটে বাংলা নববর্ষ উদযাপন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বাংলা বর্ষপঞ্জির ১৪৩৩ সনের গণনা শুরু হলো আজ (মঙ্গলবার) থেকে। পুরোনো সব জীর্ণতা ঝেড়ে নতুনের আহ্বান নিয়ে নতুন প্রত্যয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের আশা ও আহ্বান নিয়ে এলো পয়লা বৈশাখ। দিনটিকে ঘিরে সিলেটসহ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। যদিও তীব্র গরমে জনজীবন কিছুটা অস্বস্তিকর হয়ে উঠলেও, মোটেও ভাটা পড়েনি বাংলা বর্ষ উদযাপনে।

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় সিলেট সার্কিট হাউজ প্রাঙ্গণে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সিলেট জেলা প্রশাসন।

 

এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এ দিন সিলেটের সর্বস্তরের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও গোত্র নির্বিশেষে এক মহামিলনমেলায় অংশগ্রহণ করেছে, যা জাতির ঐক্যের প্রতীক।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ ও ‘আনন্দলোক’ আয়োজিত পৃথক বর্ষবরণ উৎসব পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।



পহেলা বৈশাখ উপলক্ষ্যে সিলেটে ছিল নানা আয়োজন। সারদা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে। এছাড়া ক্বিন ব্রিজের নিচে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবার (এতিমখানা) সমূহে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়।

 

জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত এবং বৈশাখী সংগীত ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্বিন ব্রিজ সংলগ্ন সারদা হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী এবং ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

সিলেটে বর-কনে সাজে বাংলা নববর্ষ উদযাপন।


সকাল থেকেই সিলেটের বিভিন্ন স্থানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়ানো, ছবি তোলা আর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। লাল-সাদা পোশাকে সেজে ওঠা তরুণ-তরুণীরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন।

 

নববর্ষ উদযাপনে অনেকেই রাস্তায় বেড়িয়েছেন স্ত্রী-সন্তান নিয়ে। তাদের ভাষ্য ছিল- গরম একটু বেশি হলেও এই দিনের আনন্দটাই আলাদা। সবাই একসঙ্গে বের হতে পারছি, সেটাই বড় কথা।

 

এদিকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- গোলাপ, গাঁদা ফুলের মালা, রজনীগন্ধাসহ বিভিন্ন ফুল কিনতে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code