সিলেটে লরি চাপায় তাঁতীদল নেতার মৃত্যু

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

সিলেটে লরি চাপায় তাঁতীদল নেতার মৃত্যু

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমায় ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটি বহনকারী লরি চাপায় আজিজুর রহমান জুনেল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকার ঢাকা-সিলেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতের তৃতীয় শ্রেণি পড়ুয়া ছেলে আহত হয়েছে।

 

নিহত আজিজুর রহমান জুনেল দক্ষিণ সুরমার গোপশহর এলাকার বাসিন্দা। তিনি সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক ছিলেন।

 

পুলিশ জানায়, আজিজুর রহমান জুনেল তার ছেলেকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি বিদ্যুতের খুঁটি বহনকারী লরি ওভারটেক করতে গিয়ে গাড়ির নিচে চাপা পরে প্রাণ হারান। এ সময় তার ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় বলে জানায় পুলিশ।

 

এদিকে, দুর্ঘটনায় জড়িত বিদ্যুতের খুঁটি বহনকারী লরিটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। একইসঙ্গে চালককেও আটক করা হয়েছে।

 

Manual5 Ad Code

সিলেট মহানগর তাঁতীদলের সদস্যসচিব আমিনুল হক বেলাল জানান, জুনেলের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ে। স্কুল থেকে ছেলেকে নিয়ে গোপশহরের বাসায় ফেরার পথে বিদ্যুতের খুঁটি বহনকারী লরি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার ছেলেও আহত হয়েছে।

 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Manual4 Ad Code

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code