শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গিলাফ ছড়ানো হয়েছে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

বুধবার (৬ মে) বিকেলে মাজারে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এ গিলাফ ছড়ান।

Manual2 Ad Code


।আরও পড়ুন


গিলাফ ছড়ানো শেষে মাজারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়।

 

Manual4 Ad Code

সিসিক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এ ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে। আমি তার প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছি। এছাড়া দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দেশের কল্যাণে কাজ করছে। একটি পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

 

সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে অর্থাৎ ৭ ও ৮ মে অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র ওরস।

 

(সুরমামেইল/এমএইচ)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code