সিলেট বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষে নিহত বেড়ে ২, হত্যা মামলা দায়ের

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

সিলেট বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষে নিহত বেড়ে ২, হত্যা মামলা দায়ের

Manual5 Ad Code

পরিবহন শ্রমিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ফাইল ছবি

Manual2 Ad Code


নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত দিলওয়ার হোসেন (৩৫) নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৭ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এরআগে চিকিৎসাধীন অবস্থায় আহত আরেক শ্রমিক রিপন আহমদ (৩০) গত শনিবার (২ মে) মারা যান। এ নিয়ে আহত হওয়া দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান দিলওয়ার হোসেন। তিনি সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত সিলেট-জকিগঞ্জ মিনিবাস শ্রমিক উপ কমিটির সদস্য।

Manual3 Ad Code

 

এদিকে, রিপন নিহতের ঘটনায় মঙ্গলবার (৫ মে) দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা দায়ের করেছেন তার বাবা গোলাপগঞ্জ উপজেলার রণকেলী উত্তর গ্রামের ছাবলু মিয়া। মামলায় জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা এবং শ্রমিক ইউনিয়নের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনসহ ২৯ নামের উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০ জনকে।

 

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশত আহত হন। সংঘর্ষ চলাকালেল কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছিলেন। সিলেট-জগন্নাথপুর রুটের এক শ্রমিক নেতার মৃত্যুর পর গঠিত আহ্বায়ক কমিটি গঠনের বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code