গোয়াইনঘাটে দাদি খুন: ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

গোয়াইনঘাটে দাদি খুন: ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

Manual6 Ad Code

গ্রেপ্তার হারুন রশিদ।

Manual7 Ad Code


নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে নাতনিকে জোরপূর্বক তুলে নিতে বাঁধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি হারুন রশিদকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট দক্ষিণ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল।

 

গ্রেফতারকৃত হারুন রশিদ গোয়াইনঘাট থানার নয়াপাড়া এলাকার তাজ উদ্দিনের ছেলে।

Manual4 Ad Code



র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

র‍্যাব জানায়, নিহত দিলারা বেগমের ছেলে এবং অভিযুক্ত হারুন রশিদ ওমান প্রবাসী ছিলেন। প্রবাসে থাকাকালীন তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। দেশে ফেরার পর হারুন এই বিরোধের জেরে ভিকটিমের পরিবারের সাথে প্রায়ই ঝগড়া ও বিবাদে লিপ্ত হতো।

 

সর্বশেষ শনিবার (১৬ মে) গভীর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হারুন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ দিলারা বেগমের বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা দিলারা বেগমের নাতনিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দাদি বাধা প্রদান করেন। এসময় হারুন ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা দিলারা বেগমকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাতনির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী ও তার মা আহত হয়েছেন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

নিহত বৃদ্ধা দিলারা বেগম (৫৪) ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী।

 

ঘটনার পর নিহতের পুত্রবধূ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৯।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত মামলার প্রধান আসামিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code