সিলেটে গভীর রাতে নাতনিকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে খুন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

সিলেটে গভীর রাতে নাতনিকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে খুন

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় দাদি নিহত হয়েছেন। এ ঘটনায় কিশোরী ও তার মা আহত হয়েছেন।

 

“কিশোরীকে অপহরণ কিংবা ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে।”

 

শনিবার (১৬ মে) রাত ৩টার দিকে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে দিলারা বেগম (৫৪) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

Manual8 Ad Code

Manual4 Ad Code

নিহত দিলারা বেগম উপজেলার বীরমঙ্গল হাওর গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। আহতরা হলেন- নিহতের নাতনি (১৪) ও ছেলের বউ সাজনা বেগম। তারা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা কিশোরীর মুখ চেপে ধরে তাকে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার চিৎকার শুনে মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে মারধর ও কামড় দেয়। এক পর্যায়ে কিশোরীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। মা-মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা আলকাছ মিয়া জানান, জরাজীর্ণ একটি টিনের ঘরে দিলারা বেগম তার প্রতিবন্ধী মেয়ে, নাতনি, প্রতিবন্ধী নাতি ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন। নিহতের দুই ছেলে কয়েক মাস আগে ঋণ করে জীবিকার তাগিদে প্রবাসে যান।

 

তিনি বলেন, রাত তিনটার দিকে কান্নার শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি দিলারা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। মা ও মেয়েকেও আহত অবস্থায় দেখতে পাই।

 

আহত কিশোরীর মা সাজনা বেগম জানান, রাত ৩টার দিকে ঘুম ভেঙে দরজা খোলা দেখতে পান। আকাশের বিজলীর আলোয় তিনি দেখতে পান এক ব্যক্তি তার মেয়ের ওপর চড়াও হয়েছে। বাধা দিলে দুর্বৃত্তরা তার মেয়েকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে কামড় দেয় এবং মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। চিৎকার শুনে শাশুড়ি এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

Manual8 Ad Code

 

তিনি দাবি করেন, হামলাকারীদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন।

 

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা মধ্যরাতে ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে হামলা চালাতে পারে।

 

বৃদ্ধা হত্যার বিষয় নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেমের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে।

 

এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমএসআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code