বিছনাকান্দি পাথর কোয়ারি পরিদর্শনে বিশেষজ্ঞ দল

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

বিছনাকান্দি পাথর কোয়ারি পরিদর্শনে বিশেষজ্ঞ দল

Manual3 Ad Code

ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক:
সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারিগুলো পরিবেশ রক্ষা করে সীমিত আকারে ইজারা প্রদানের লক্ষ্যে সরকারের গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল পরিদর্শনের কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই বিশেষজ্ঞ দল সীমান্ত নদীর পলি জমানো ও নদী ভাঙনসহ সার্বিক পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা করছেন।

Manual1 Ad Code

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও গঠিত দল বিছনাকান্দি পাথর কোয়ারী সরজমিন পরিদর্শন করেছেন।

 

Manual3 Ad Code

রোববার (১৭ মে) সকাল ১০টায় গঠিত ওই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিছনাকান্দি পাথর কোয়ারি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরে জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ।

 

Manual2 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য জৈন উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় পরিবেশ অধিদপ্তর ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমএনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code