সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলির জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

Manual7 Ad Code

সোমবার (১৮ মে) বিকালে জেলার গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

 

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি, বর্তমানে সীমান্ত পরিস্থিতি ‘শান্ত ও স্থিতিশীল’ রয়েছে।

 

Manual8 Ad Code

মঙ্গলবার (১৯ মে) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করেছে। বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

Manual6 Ad Code

 

ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করার কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

 

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে যে কোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।’

Manual8 Ad Code

 

স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে’ বিরত থাকার জন্য সতর্ক করেছে বিজিবি।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code