সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৬

সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে এবার ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২২ মে) রাতে সদর উপজেলার গোপাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

Manual5 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলো- সালমান শাহ (৩২) ও আলী হোসেন (৩০)।

Manual8 Ad Code

 

আটকের সত্যতা নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব।

Manual4 Ad Code

 

পুলিশ জানায়, ঘটনার সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মজরুল আলম, ধর্ষণের অভিযোগ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন ভুক্তভোগীর দূরসম্পর্কের চাচা। ওই ব্যক্তির মাধ্যমে আরেক অভিযুক্তের সঙ্গে কিশোরীর পরিচয় ও যোগাযোগ তৈরি হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

তিনি আরও বলেন, ঘটনাটি প্রেমঘটিত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code