নগরী থেকে ৭ ছিনতাইকারী গ্রেপ্তার, চাকু উদ্ধার

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

নগরী থেকে ৭ ছিনতাইকারী গ্রেপ্তার, চাকু উদ্ধার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে অভিযান চালিয়ে সাতজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে কয়েকটি চাকু উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২৩ মে) বিকেলে ও সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code



মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণামাধ্যম) মো. মনজুরুল আলম জানান, শুক্রবার (২২ মে) বিকেলে নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান পরিচালনা করলে ছিনতাইকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে ১টি চাকুসহ তিনজন ছিনতাইকারীকে আটক করে।

 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের নিকট হতে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছে বলে জানা যায়। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা করা হয়েছে।

 

গ্রেপ্তাররকৃতরা হলো- সুনামগঞ্জ সদর উপজেলার মির্জা ছাব্বির (৪৫), বিশ্বম্ভরপুর উপজেলার হাসান (২৯) ও দক্ষিণ সুরমার মো. জাহেদ আহমদ (৩৫)।

 

এরআগে আরেক বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদীঘিপাড় এলাকায় অভিযান চালিয়ে দুটি চাকুসহ তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

Manual2 Ad Code

 

আটকের পর জানা যায়, তারা বিভিন্ন স্থান থেকে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য- দাবি পুলিশের।

 

Manual4 Ad Code

আটককৃতরা হলো- কোতোয়ালী থানার ৫৯নং বাসার সওদাগরটুলা এলাকার আলমগীর মিয়ার ছেলে মো. সাজা মিয়া (৩২), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে, বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা সফর আলী (২৫), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবরকান্দি এলাকার মৃত হামিদ মালতের ছেলে রুবেল মালত (৩৫) ও কোতোয়ালী থানার সাদিপুর-২ এর মাছিমপুর এলাকার মো. নুরুল ইসলাম ও মোছা. ছকিনা বেগমের ছেলে মো. মোশাররফ হোসেন (৩৬)।

 

Manual4 Ad Code

এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা (নং-৫২/২৩/৫/৩০২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code