ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু, একজন নিখোঁজ

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু, একজন নিখোঁজ

Manual5 Ad Code

ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি : সংগৃহীত

Manual2 Ad Code


নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের গয়াশি গ্রামের আখড়ার সামনের হাওরে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর থানার কামালপুর গ্রামের মৃত জহির মিয়ার ছেলে হামিদ মিয়া (৪৫) ও মৃত রফিক মিয়ার ছেলে সাবির আলী (৪০)। আর নিখোঁজ আছেন নিহত হামিদের ভাই কাবিল মিয়া।

Manual3 Ad Code

 

স্থানীয়রা জানান, তিন জেলে নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে নৌকাটি হাওরের তীরে ভেসে আসলে তাতে দুইজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। কিন্তু আরেকজনের খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে মাছ ধরার সময় হাওরে বজ্রপাতের শিকার হয়েছেন তাঁরা। এতে দুজন মারা গেলেও নৌকার গলুইয়ে থাকা অপরজন সম্ভবত হাওরে পড়ে গেছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

 

Manual5 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির।

Manual5 Ad Code

 

তিনি বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এছাড়া নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে বলে জানান ওসি।

 

(সুরমামেইল/এমএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code