সিলেটে ঘর থেকে অন্তঃসত্ত্বা নারী ও শিশুকন্যার লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

সিলেটে ঘর থেকে অন্তঃসত্ত্বা নারী ও শিশুকন্যার লাশ উদ্ধার

Manual6 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে মা ও চার বছর বয়সি শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটেছে।

 

মৃত চম্পা রাণী দাশ (৩৫) উপজেলার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী ও তাদের বয়স ৪ বছর বয়সি হৃদি দাশ। চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, শনিবার সন্ধ্যার দিকে বুরহানপুর গ্রামের দাশপাড়ায় চম্পা রাণী দাশ ও তাঁর ছোট মেয়েকে ঘরের ভেতর একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

 

ইউপি চেয়ারম্যান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।

Manual5 Ad Code

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি সরেজমিন তদন্ত এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

 

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এইচএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code