সিলেটে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

সিলেটে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ২০১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Manual3 Ad Code

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

 

Manual6 Ad Code

এসএমপি জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। এ সময় ৪১ হাজার ৫৯০ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।

 

Manual5 Ad Code

ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে ৯০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১১১টি যানবাহন আটক করা হয়েছে।

 

Manual7 Ad Code

নিরাপদ নগর গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code