ছদ্মবেশেও শেষ রক্ষা হলোনা শীর্ষ ছিনতাইকারী ‘মাছচোরা রাজীবের’

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

ছদ্মবেশেও শেষ রক্ষা হলোনা শীর্ষ ছিনতাইকারী ‘মাছচোরা রাজীবের’

Manual8 Ad Code

নিজস্ব প্র্রতিবেদক:
ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা শীর্ষ ছিনতাইকারী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীব’কে গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং ডিবি সিআরটি স্পেশাল টিমের যৌথ অভিযানে নগরীর কাষ্টঘর (সুইপার কলোনী) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

 

সোমবার রাত সাড়ে ১১টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

Manual2 Ad Code



পুলিশ জানায়- গ্রেপ্তার রাজীব কোতোয়ালী মডেল থানার মামলা নং- ২৪(৮)২৬ (পুলিশ এসল্ট) এর এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে ১টি অস্ত্র আইনের মামলা, ২টি দস্যুতা এবং ১টি বিশেষ ক্ষমতা আইনসহ ৫টিরও অধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।

Manual1 Ad Code

 

আইনি চোখ ফাঁকি দিতে সে প্রতিনিয়ত ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিলেঅ। সোমবার গ্রেফতারের পূর্ব মুহূর্তেও সে নিজেকে আড়াল করতে এক ‘সন্ন্যাসী’র ছদ্মবেশ ধারণ করে। কিন্তু এসএমপির চৌকস টিমের চোখ এড়াতে পারেনি সে।

 

সিলেট মহানগরীকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে এসএমপির এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code