কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যেগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

সংবর্ধনা অনুষ্টানে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার বদরুল আমিন হারুনের সভাপতিত্বে এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিকের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারী মোঃ জাকারিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফুলবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, মনসুরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, সমিতির উপদেষ্টা মাষ্টার জালাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী একেএম ওলি উল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন, জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট শাখার সভাপতি মুহিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শমসের আলম। কানাইঘাট সমিতির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি শামসুন নুর, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, মহি উদ্দিন জাবের সহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।

 

Manual6 Ad Code

অনুষ্টান শেষ পর্যায়ে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী কানাইঘাট সমিতি সিলেট মহানগরের নেতৃবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কানাইঘাট সমিতি সিলেট মহানগরের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন প্রথম বারের মত কানাইঘাটের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরণের মহতি কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

 

সংবর্ধনা অনুষ্টান শেষে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মোট ৬৬জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ এককালীণ বৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ। সংবর্ধনা অনুষ্টানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code