সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬
মেউল ডেস্ক:
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ তৈরি হলে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সফরে ভারতে যেতে পারেন তিনি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আয়োজক দেশ ভারত। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল দিল্লি।
তবে ওই আমন্ত্রণ গ্রহণ করছেন না প্রধানমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য যেভাবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নয়। তবে পরিস্থিতি অনুকূলে এলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। এর আগে ৪ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।
এদিকে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও ভারত থেকে পাঠানো আমন্ত্রণের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা বলেন।
সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে কি না—এমন আলোচনার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, এ ধরনের বিষয়কে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
ফলে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে চলমান আলোচনা আপাতত শেষ হলো। তবে ভবিষ্যতে অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা খোলা থাকছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি