সিলেট ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান ও একটি চায়না রাইফেলের দুটি গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১২ সেপ্টম্বর) র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরআগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া গ্রামের পানাইপুঞ্জি সড়কের রাজনগর চা-বাগান এলাকা থেকে এসব পাইপলাইন ও রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটের দিকে কুলাউড়া থানার কর্মধা ইউনিয়নের মুরইছড়া গ্রামের পানাইপুঞ্জি সড়কের পশ্চিম পাশে রাজনগর চা-বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চা-বাগানের ভেতর থেকে কালো পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পাইপগান ও দুটি চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত দেশি-বিদেশি ৫১টি আগ্নেয়াস্ত্র, ১০৪টি রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ৪টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৬২টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি