সিলেট ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বাহুবল উপজেলায় জিরাবোঝাই একটি ট্রাক আটক করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় কোটি টাকা মূল্যের জিরা উদ্ধারের কথা বলেছে পুলিশ।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে মো. হেলাল মহালদার এবং একই উপজেলার মামদনগর গ্রামের বেলাল মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার।
পুলিশ জানায়, সকালে সরকারিভাবে অনুষ্ঠিত নিলাম থেকে ১৭১ বস্তা ভারতীয় জিরা কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যবসায়ী। পথে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি আটক করেন ছাত্রদলের সাবেক নেতা হেলাল।
পরে ট্রাকটি একটি পেট্রোল পাম্পের পেছনে আটকে রেখে ওবায়দুল্লাহর কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল ও তার সহযোগীরা। ওবায়দুল্লাহ তাৎক্ষণিক ঘটনাটি বাহুবল থানা পুলিশকে অবগত করলে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও তার সহযোগী বেলালকে আটক করে।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ভুগলী এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয় বলে জানান ওসি রুহুল আমিন। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
(সুরমামেইল/এমএকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি