পূর্ব বিরোধের জেরে কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬

পূর্ব বিরোধের জেরে কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরির আঘাতে শাহাব উদ্দিন (৩০) নামে এক যুবকে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত দুইজনকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ।

 

Manual3 Ad Code

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত শাহাব উদ্দিন (৩০) সুনারতনপুঞ্জি গ্রামের বাসিন্দা মৃত মুদরিছ আলীর ছেলে।

 

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধ হয় দুই চালকের। এরই জেরে মঙ্গলবার সকাল ৮টার দিকে শাহাব উদ্দিন তাঁর সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সুনারতনপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আসা মাত্র পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই গ্রামের মুজন আলীর পুত্র সিএনজি চালক শাহরিয়া ও তাঁর ভাই ইয়াহিয়াসহ কয়েকজন দেশীয় ধারালো ছুরি দিয়ে শাহাব উদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থলে যান এবং হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।

 

Manual8 Ad Code

তিনি বলেন, হত্যাকারীদের পিতা মুজন আলীসহ আরো একজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা এ হত্যাকান্ডের সাথে জড়িত কি-না জানতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

 

Manual5 Ad Code

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

 

ওসি জানান, সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

 

বিভিন্ন সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে স্থানীয় সুরইঘাট বাজার সিএনজি স্ট্যান্ডে নিহত শাহাব উদ্দিন ও তাঁর ভাই এনাম উদ্দিনের সাথে একই গ্রামের মুজন আলীর পুত্র সিএনজি চালক শাহরিয়ারের কথাকাটাকাটি নিয়ে মারামারি হয়। এতে এনাম উদ্দিন আহত হলে স্থানীয় এলাকার মুরব্বীয়ানরা ঘটনাটি নিষ্পতির জন্য শালিস বিচারের জন্য আমানত গ্রহণ করেন। কিন্তু শালিস বিচার প্রক্রিয়াধীন থাকা অবস্থায় এনাম উদ্দিনের ভাই সিএনজি চালাক শাহাব উদ্দিনকে শাহরিয়া ও তাঁর ভাই ইয়াহিয়াসহ কয়েকজন মঙ্গলবার বাড়ি যাবার পথে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code