‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ পেলেন রম্য লেখক মাহবুবুর রশিদ

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ পেলেন রম্য লেখক মাহবুবুর রশিদ

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
রম্য লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ পেয়েছেন সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রম্য লেখক মাহবুবুর রশিদ।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেট বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়ার কথা ছিল। তবে পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় মাহবুবুর রশিদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার বাবা মহিউদ্দিন।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মাহবুবুর রশিদ বলেন, “মানুষকে হাসানো অত্যন্ত কঠিন একটি কাজ। হাসি মানুষের মন ভালো রাখার পাশাপাশি সুস্থ জীবনযাপনেও ইতিবাচক ভূমিকা রাখে। সেই মানুষকে হাসানোর কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পাওয়া নিঃসন্দেহে বড় প্রাপ্তি। এ সম্মাননা আমাকে রম্য লেখালেখিতে আরও বেশি অনুপ্রাণিত করবে।”

 

তাকে এ সম্মাননার জন্য মনোনীত করায় ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’-এর আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

মাহবুবুর রশিদের জন্ম সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামে। তার বাবা কলামিস্ট মো. মহিউদ্দিন এবং মা জাহেদা খানম শিরিন। ২০০৬ সালে সিলেটের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক যুগভেরীর কানাইঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর থেকে সাংবাদিকতার পাশাপাশি জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় নিয়মিত রম্য লেখালেখির মাধ্যমে পাঠকমহলে পরিচিতি অর্জন করেছেন।

Manual8 Ad Code

 

লেখালেখি ও সাংবাদিকতার পাশাপাশি মাহবুবুর রশিদ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। রম্য লেখালেখির মাধ্যমে সমাজের নানা অসংগতি, মানুষের জীবনযাপন ও সমকালীন বিষয়গুলো হাস্যরসের মধ্য দিয়ে তুলে ধরেন তিনি।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code