সিলেট ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
সিলেট:
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী সভাপতিত্বে ও সিউক নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো: সাদিউর রহিম জাদিদ এর পরিচালনায় কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় দুই উন্নয়ন কর্তৃপক্ষের পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি