সিলেট ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদলকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে করবেন না। তারা আপনাদেরই ভাই। দলীয় স্বার্থে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের যুবদলের নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মৌলভীবাজারে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাউর রহমান, হেলু মিয়া, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম এবং বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহসাধারণ সম্পাদক মকসুদ আহমেদ ও মাহবুবুর রহমান, সহপ্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনারসহ অন্য নেতারা।
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি মৌলভীবাজারের সাতটি উপজেলার যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুবদলের সাবেক নেতা ও কেন্দ্রীয় নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি