হবিগঞ্জে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল দেহাবশেষ

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

হবিগঞ্জে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল দেহাবশেষ

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার মাধবপুরে নিখোঁজের সাড়ে তিন বছর পর মহব্বত আলী নামের এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

Manual1 Ad Code

 

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে দেহাবশেষগুলো উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

শুক্রবার বেলা দুইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

 

পুলিশ জানায়, মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। প্রায় সাড়ে তিন বছর আগে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় মামলা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চলছিল।

 

সম্প্রতি তদন্তের সূত্র ধরে একই গ্রামের শাহ আলম (৪২) ও তার স্ত্রী জাহানারা (৩৪) গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মহব্বত আলীর দেহাবশেষের সন্ধান পায় পুলিশ।

 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ-২ রনজিৎ রায় বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

 

Manual8 Ad Code

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, মহব্বত আলীর নিখোঁজের ঘটনায় প্রায় সাড়ে তিন বছর আগে থানায় মামলা হয়েছিল। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। শুক্রবার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code