শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
জরুরি সংস্কারকাজ ও গাছের ডালপালা কাটার জন্য আগামীকাল (শনিবার) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual4 Ad Code

 

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১’র নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচার আংশিক, পাহাড়িকা ও বড়বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

Manual4 Ad Code

এছাড়া লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকায় একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual6 Ad Code

 

অন্যদিকে, বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আম্বরখানাস্থ উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের অধীনে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলাবাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট, ফরিদাবাদ আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১’র নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত জানান, জরুরি সংস্কারকাজ ও গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code