কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
এজমালী সম্পত্তি, মসজিদের হিসাব এবং মসজিদের নামাজ পড়তে বাঁধা নিষেধ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের কানাইঘাটে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual8 Ad Code

 

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমআ কুড়ারপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

 

সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় লাঠি-সোটা, ধারালো অস্ত্র, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কানাইঘাট থানা পুলিশ।

 

আহতদের এলাকার লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় অন্তত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

জানা যায়, কুড়ারপাড় গ্রামের এজমালী সম্পত্তি এবং কুড়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের হিসাব নিকাশ নিয়ে এবং গ্রামের লামা মহল্লা মসজিদের কয়েকটি পরিবারকে নামাজ পড়তে অপর পক্ষের লোকজন বাঁধা প্রদান করাকে কেন্দ্র করে গ্রামের বর্তমান ইউপি সদস্য আব্দুল মুতলিব ও জামাল উদ্দিন গংদের সাথে একই গ্রামের অপর পক্ষ আব্দুর রকিব বতাই, এনাম, এবাদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল।

 

এরপূর্বে গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের হিসাব-নিকাশ নিয়ে মারামারির ঘটনায় থানায় মামলাও হয়। শুক্রবার গ্রামের লামা মহল্লা মসজিদে জুমআর নামাজ পড়তে যান আব্দুর রকিব বতাই, এনাম, এবাদ গংরা। কিন্তু অপর পক্ষের আব্দুল মুতলিব, জামাল উদ্দিন গংরা তাদের নামাজ পড়তে বাঁধা দেন। এ নিয়ে মসজিদে নামাজের পর উভয় পক্ষের লোকজন কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Manual8 Ad Code

 

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, গ্রামের দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কুড়ারপাড়সহ আশপাশ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code