২৫ লাখ সিরীয়কে আশ্রয় দেয়ার দাবি করেছে সৌদি আরব

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৫

Manual6 Ad Code

AAdZPfm-400x265

সুরমা মেইলঃ সিরীয় শরণার্থীদের জন্য কিছুই না করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। বরং ২০১১ সালে সিরিয়ার লড়াই শুরু হওয়ার পর এখন পর্যন্ত ২৫ লাখ সিরীয়কে আশ্রয় দেয়ার দাবি করেছে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই দেশটি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সি শুক্রবার জানায়, ‘সিরীয় শরণার্থীদের ব্যাপারে সৌদি আরব কিছুই করছে না’ এই অভিযোগের বিষয়টি পরিষ্কার করতে চায় সৌদি কর্তৃপক্ষ।

ওই কর্মকর্তা বলেন, উপসাগরীয় সহযোগিতা জোটভুক্ত (জিসিসি) ছয়টি দেশ সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতারের কেউই জাতিসংঘের শরণার্থী সনদে স্বাক্ষর করেছি। তবে তার পরও উপসাগরীয় দেশগুলো লাখ লাখ সিরীয় শরণার্থীকে গ্রহণ করেছে।

Manual8 Ad Code

সিরীয় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত সৌদি আরব একাই ২৫ লাখ সিরীয়কে আশ্রয় দিয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, সৌদি আরব তাদের সঙ্গে শরণার্থীর মত আচরণ করেনি অথবা তাদের শরণার্থী শিবিরে রাখা হয়নি। বরং তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তার পাশাপাশি চলাচলে সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। একই সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি তাদের কাজের সুযোগ দেয়া হয়েছে। সৌদি আরবে পড়াশোনা করছে এক লাখেরও বেশি সিরীয় শিক্ষার্থী।

Manual4 Ad Code

এছাড়া যেসব দেশ সিরীয় শরণার্থীদের আশ্রয় দিয়েছে সেখানে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংগঠনের মাধ্যমেও সহায়তা দিচ্ছে সৌদি আরব।

Manual5 Ad Code

এ পরিস্থিতিতে সৌদি আরব কিছুই করছে না এ ধরনের অভিযোগ ও প্রচারণা দুঃখজনক বলে জানান ওই কর্মকর্তা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code