মৌসুমীর জন্মদিন আজ

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৫

মৌসুমীর জন্মদিন আজ

Manual2 Ad Code
mousumi
সুরমা মেইল্ঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মৌসুমীর জন্মদিন আজ। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে আসেন তিনি। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রথম ছবিতেই জানিয়ে দেন চলচ্চিত্রে রাজত্ব করার জন্যই এসেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে ছড়াচ্ছেন মেধার দ্যুতি।
মৌসুমীর পুরো নাম আরিফা পারভীন মৌসুমী। ১৯৭৩ সালে ৩ নভেম্বর খুলনায় তার জন্ম। বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইনা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।
সোমবার রাত ১২টার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌসুমী ভেসে যাচ্ছেন ভক্ত-অনুরাগীদের ভালোবাসা আর শুভেচ্ছায়। ফোনেও আসছে একের পর এক ক্ষুদেবার্তা। তবে তার কাছে স্পেশাল ‌‌হলো নিজের স্বামী ওমর সানী ও দুই সন্তান ফাইজা-ফারদিনের কাছে থেকে পাওয়া শুভেচ্ছা। আর এবারের জন্মদিনটা ঘরে বসেই নিরবে কাটাতে চান বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা।
Manual6 Ad Code

মৌসুমী ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন।

দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Manual1 Ad Code

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সাফল্য দেখিয়েছেন মৌসুমী। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ মৌসুমী পরিচালিত প্রথম চলচ্চিত্র। তারপর তিনি ২০০৬ সালে মেহের নিগার চলচ্চিত্রটি পরিচালনা করেন। সম্প্রতি তিনি নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’ নামের একটি চলচ্চিত্র। পাশাপাশি ‘ভালোবাসবোই তো’ নামের একটি চলচ্চিত্রের পরিচালনাও করছেন তিনি। এই ছবিটি ছিলো প্রয়াত পরিচালক বেলাল আহমেদের নির্মাণাধীন শেষ ছবি। তার মৃত্যুর পর ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজটিও করতে হচ্ছে মৌসুমীকে।

অভিনয়ের বাইরে একজন মডেল হিসেবেও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। লাক্স, তিব্বতসহ বিভিন্ন সময় তাকে দেখা গেছে অসংখ্য পণ্যের বিজ্ঞাপনে। বর্তমানে তিনি দেশের বৃহত্তম প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন, পিভিসি, ইলেকট্রনিক্স ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

Manual1 Ad Code

শোবিজের বাইরে মৌসুমী একজন আদর্শ গৃহিণী, আদর্শ মা। পাশাপাশি তিনি নিজেকে জড়িয়েছেন নানান সামাজিক কর্মকাণ্ডেও। ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান দেখাশুনা করেন তিনি। বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফ অ্যাডভোকেটের দায়িত্ব পালন করছেন মৌসুমী।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code