সিলেট তালতলা থেকে দুই ছাত্রদল নেতা আটক

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৫

সিলেট তালতলা থেকে দুই ছাত্রদল নেতা আটক

Manual5 Ad Code
greptar
সুরমা মেইলঃ সিলেট নগরীর তালতলা থেকে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুর সোয়া ২ টার দিকে তাদের আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। আটককৃতরা হলো কালা জামাল ও ইমাদ উদ্দিন চৌধুরী।
Manual6 Ad Code

আটকের পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জামাল ও ইমাদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে, তাই তাদের তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

ছাত্রদলের একটি সূত্র জানায়, সোমবার সকালে মামলার হাজিরা দিতে আদালতে যান জামাল ও ইমাদ। হাজিরা শেষে দুপুর সোয়া ২ টায় গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের আটক করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code