ইরাকি প্রধানমন্ত্রীর হেলিকপ্টা লক্ষ্য করে গুলি চালিয়েছে আইএস

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫

ইরাকি প্রধানমন্ত্রীর হেলিকপ্টা লক্ষ্য করে গুলি চালিয়েছে আইএস

Manual1 Ad Code

is

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

সুরমামেইল. আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনরুদ্ধার করা রামাদিতে সফরে গেলে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছে আইএস। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর আল জাজিরার।

ইরাকি বাহিনী রামাদি পুনর্দখলের ঘোষণা দেওয়ার এক দিন পর মঙ্গলবার শহরটিতে সফর করেন ইরাকি প্রধানমন্ত্রী।

Manual8 Ad Code

আইএসের বিরুদ্ধে ব্যাপক সংঘর্ষের একদিন পর সোমবার রামাদিতে বিভিন্ন সরকারি ভবনে পতাকা উড়িয়েছে সরকারি সেনারা। তবে এসব এলাকায় এখনো আইএসের উত্থানের আশঙ্কা রয়েছে।

দেশটির সেনাবাহিনীর প্রধান ও প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এক টুইট বার্তায় রামাদি সফরের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে আবাদি বলেন, ২০১৬ সালে ইরাকে আইএসের উপস্থিতি নিশ্চিহ্ন করা হবে। এর আগে সোমবার আইএসের দখলে থাকা রামাদি শহরের নিয়ন্ত্রণ দেশটির সেনাসদস্যরা নিয়েছে বলে জানানো হয়। তবে প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র বলেন, শহরের কিছু কিছু এলাকায় এখনো প্রতিরোধ হচ্ছে।

Manual8 Ad Code

আবাদি ইরাকের দ্বিতীয় শহর মসুলও আইএসের দখল থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা মসুলও মুক্ত করতে যাচ্ছি। এটি হবে আইএসের প্রতি মারাত্মক ও চূড়ান্ত আঘাত।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code