সিলেটে এসে মুগ্ধ চিরকুটের দল

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫

Manual6 Ad Code
Chirkut-220151230114245

চিরকুটের দল

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

সুরমামেইল. বিনোদন ডেস্ক : গত মঙ্গলবার রাতে বেশ কিছু ছবি পোস্ট দিয়ে সিলেট ভ্রমণের বর্ণনায় সেখানে লিখা হয়েছে, ‘যেখানেই যাই, নিঃশ্বাসে কিছু সবুজ জমা চাই! আফটার অল ইকো-ফ্রেন্ডলি ব্যান্ড বলে কথা!’

সম্প্রতি একটি পারিবারিক কনসার্টে অংশ নিতে সুমি ও ব্যান্ডের অন্য সদস্যরা সিলেট গিয়েছিলেন। সেখানে তাদের ঠিকানা ছিলো শাহপরান উপশহরের রিসোর্ট শুকতারা নেচার রিট্রিট। দুই দিনের সেই সফরে সিলেটের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছে তাদের। আর নিজের ব্যস্ততম শহর রাজধানী ঢাকায় ফিরে এসেও চলছে সেই সুখ স্মৃতিদের রোমন্থন! তারই প্রমাণ মিললো ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুকে ফ্যান পেজের ছবিসহ স্ট্যাটাসে।

আরো লেখা হয়েছে, ‘সিলেটের অসাধারণ এক রিসোর্ট শুকতারা নেচার রিট্রিট। খুব শর্ট; একটা পারিবারিক কনসার্টে গাইতে সিলেট গিয়ে ছিলাম এখানেই। সত্যিই অসাধারণ, অদ্ভুত এক জায়গা নিজেদের মত করে কিছু সবুজ, অবসর কাটানোর জন্য। সাথে সৌভাগ্যক্রমে বাড়তি পাওনা ছিল শুকতারার কর্ণধার, জারিনা আন্টি আর মুরাদ আঙ্কেলের অসম্ভব আন্তরিক আপ্যায়ন

Manual8 Ad Code

কি সুন্দর যত্ন আর মমতায় তারা দুজন মিলে নিখুঁত রিসোর্টটা বানিয়েছেন! স্বপ্নের মত দুটো দিন কাটলো। থ্যাঙ্ক ইউ জোহাদ (নেমেসিস) এবং মাহরিনকে ওয়ার্ম ওয়েলকামের জন্য। আবার আসবো, সন্দেহ নেই।

সাথে ঘুরলাম লালাখাল আর টুকটাক এদিক-ওদিক। তার কিছু মুহূর্ত শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। সবার জন্য শুভ কামনা।’

সিলেটে এসে মুগ্ধ শারমিন সুলতানা সুমির এই দল চিরকুট।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code